সংরক্ষিত নারী আসনের এমপি মনোনীত বিলকিস ইসলামকে সৈয়দপুরে সংবর্ধনা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬, ২০:০৪
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় বিলকিস ইসলামকে সংবর্ধনা দিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা বিলকিস ইসলামের রাজনৈতিক অঙ্গনে অবদান তুলে ধরে তার সফলতা কামনা করেন।
সভা সঞ্চালনা করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথি বিলকিস ইসলাম তার বক্তব্যে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

logo-2-1757314069.png)
