হাম-রুবেলা টিকাদান সচেতনতায় কুড়িগ্রামে রেড ক্রিসেন্টের লিফলেট বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৬:৪০
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর অংশ হিসেবে কুড়িগ্রামে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে গিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মুকুল মিয়া, মো. রফিকুল হায়দারসহ যুব সদস্যরা।

লিফলেট বিতরণ শেষে কুড়িগ্রাম রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানএবং নিয়মিত টিকা গ্রহণে উৎসাহিত করেন।

logo-2-1757314069.png)
