Logo
×

জেলার খবর

নীলফামারীতে ডিবি অভিযানে অনলাইন জুয়া ও ভিসা জালিয়াতি চক্রের ২ সদস্য আটক

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ২১:৩৭

নীলফামারীতে ডিবি অভিযানে অনলাইন জুয়া ও ভিসা জালিয়াতি চক্রের ২ সদস্য আটক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভিসা জালিয়াতি ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়েছে।


রোববার (৩ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফারাসের পাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—রকি ইসলাম (১৯) ও স্বাধীন ইসলাম (১৭)। তারা একই এলাকার আব্দুস সালামের ছেলে।


জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।


পরে জব্দকৃত মোবাইল ফোনগুলো পরীক্ষা করে ভিসা জালিয়াতি সংক্রান্ত বিভিন্ন তথ্য, অনলাইন ক্যাসিনো ও বেটিং অ্যাপস এবং একাধিক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়।


প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক দুইজন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া খেলা ও ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত ছিল।


এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।