Logo
×

জেলার খবর

নীলফামারীর কিশোরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-হেরোইনসহ কারবারি আটক

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ২১:৪৫

নীলফামারীর কিশোরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-হেরোইনসহ কারবারি আটক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২ মে) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


রোববার (৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. মতলুবর রহমান।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল কিশোরগঞ্জ থানার মাগুরা ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. ফিরিজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।


পরবর্তীতে তার দেহ তল্লাশি করে লুঙ্গির কোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ গ্রাম হেরোইন এবং পৃথক প্যাকেটে রাখা ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।


ডিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরিজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি এলাকায় সক্রিয় একজন পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত।


পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। বিশেষ করে ২০২৪ ও ২০২৫ সালে দায়ের করা দুটি মামলায় তিনি অভিযুক্ত।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।