গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় পেনু মিয়া (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২ মে) ভোরে উপজেলার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম শিমুলতাইড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পেনু মিয়া বোনারপাড়া ইউনিয়নের আব্দুল ওয়ারেছের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী বেলী বেগম জানান, পেনু মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া ব্যক্তিগত কোনো কারণেও তিনি এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে পরিবারের ধারণা।
খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল হক ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo-2-1757314069.png)
