Logo
×

জেলার খবর

কুড়িগ্রাম সীমান্তে চব্বিশ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য উদ্ধার

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ১৫:১৫

কুড়িগ্রাম সীমান্তে চব্বিশ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য উদ্ধার

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর একটি চৌকস টিম বিভিন্ন  সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ  চোরাচালান পণ্য ও গবাদিপশু  উদ্ধার করেন।  


 কুড়িগ্রামে ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর একটি আভিযানিক দল  বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৪  লক্ষ ১০ হাজার ৫ শত ৭০ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও গবাদিপশু  উদ্ধার করেন।


সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিরলসভাবে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে আসছে। 


এছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকল্পে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সদস্যগণ সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।


কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর  লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি অধিনায়ক জানান সীমান্ত দিয়ে যে কোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে বিজিবি’র এই কঠোর অবস্থান ও নিরবচ্ছিন্ন নজরদারি অব্যাহত থাকবে।