Logo
×

জেলার খবর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ২২:৪২

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ফরিপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার ( মে) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার পরীক্ষিতপুরে দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- তামিম মিয়া (২০) তার স্ত্রী শিমলা খাতুন (১৯) নিহত তামিম মিয়া উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে। তারা চিকিৎসক দেখানোর জন্য মোটরসাইকেল করে ফরিদপুর শহরে যাচ্ছিলেন। দম্পত্তির তিন মাস বয়সী ছেলে সন্তান রয়েছে।


স্থানীয়রা জানায়, বিকেল আনুমানিক তিনটার দিকে মোটরসাইকেলে করে তারা স্বামী-স্ত্রী দুইজন ঢাকা-খুলনা মহাসড়কের পরীক্ষিতপুর হাচারির সামনে আসলে একটি পাঁচ চাকার ট্রলির সঙ্গে মখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনে গুরুতর আহত হন। 


সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি গুরুতর আহত শিমলা খাতুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন। তাকে ফরিদপুর মেডিকেলে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ট্রলিটি জব্দ করেছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছেন। তিনি আরও জানান, ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।