Logo
×

জেলার খবর

গাইবান্ধায় অটোবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ২২:০৮

গাইবান্ধায় অটোবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

গাইবান্ধার ফুলছড়িতে ব্যাটারি চালিত অটোবাইকের ধাক্কায় আইজল মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।


শুক্রবার (১ মে) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আইজল মিয়া উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আইজল মিয়া নিজ কাজে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অটোবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।


স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।