Logo
×

জেলার খবর

পাবনায় দুই ক্লিনিক মালিককে কারাদণ্ড জরিমানা, ক্লিনিক সিলগালা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২২:৪৪

পাবনায় দুই ক্লিনিক মালিককে কারাদণ্ড জরিমানা, ক্লিনিক সিলগালা


পাবনা শহরের দুইটি ক্লিনিকে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে ক্লিানিক মালিকদের কারাদণ্ড, জরিমানা ও ক্লিনিক দুইটি সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।


বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে পাবনা শহরের গোলাপবাগ এলাকায় মধুপুর ক্লিনিক ও শালগাড়িয়া গোডাউনপাড়ায় সালেহা ক্লিনিকে অভিযান চালানো হয়।


অভিযানের নির্বাহী ম্যাজিট্রেট আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ক্লিনিকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ, চিকিৎসা সেবার মান খারাপ, কোনো ডাক্তার, নার্স না থাকা, সদর হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনাসহ নানা অনিয়মের অভিযোগ প্রমাণ পাওয়া গেছে। এজন্য ক্লিনিক দুইটি সিলগানা করা হয়েছে।


একইসঙ্গে মধুপুর ক্লিনিকের মালিক শফিকুল রহমান শফিকে এক মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সালেহা ক্লিনিকের মালিক রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এনএসআই এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এবিএম লুৎফুল কবীরের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি হিসাবে ডা. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।