Logo
×

জেলার খবর

সুন্দরগঞ্জে নবনিযুক্ত ওসির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সৌজন্য সাক্ষাৎ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৭

সুন্দরগঞ্জে নবনিযুক্ত ওসির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ।


বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ থানা কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দলটির পক্ষ থেকে নবনিযুক্ত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. লুৎফর রহমান বকসি, যুগ্ম-সমন্বয়কারী ও জুলাই যোদ্ধা মো. আশানুর রহমান, যুগ্ম-সমন্বয়কারী মো. আজিজুর রহমান, উপজেলা শাখার সদস্য মো. বিপুল মিয়া ও মো. সৌরভ মিয়া, সর্বানন্দ ইউনিয়নের আহ্বায়ক ফরিদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব তৌহিদ সরদার, দহবন্দ ইউনিয়নের সমন্বয়ক কামরুল হাসান, সোনারায় ইউনিয়নের সমন্বয়ক অন্তর রহমান বাবু এবং জাতীয় ছাত্রশক্তির সংগঠক জীবন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ সময় নেতৃবৃন্দ সুন্দরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ওসির কার্যকর ভূমিকা কামনা করেন। তারা বলেন, জনবান্ধব ও সেবামুখী পুলিশি কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।


নবনিযুক্ত ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।