Logo
×

জেলার খবর

কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা, ব্যবসায়ী গ্রেফতার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৯:৪৭

কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা, ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় মো. সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 


বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃত মো. সাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। তিনি ভ্যানে করে ঘাস বিক্রি করতেন।


মামলা ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা জোহরের নামাজে ব্যস্ত ছিলো। এ সময় শিশুটি প্রতিবেশি মো. সাইফুল ইসলামে বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকায় কলা দেয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেন অভিযুক্ত মো. সাইফুল ইসলাম। এ সময় ধর্ষণ চেষ্টাকালে পরিবারের লোকজন শিশুটিকে ডাক দেয়। ডাক শুনে শিশুটিকে ছেড়ে দেয় এবং তার হাতে আবারও কলা দিয়ে বলে বিষয়টি যেনো সে কাউকে না জানায়। পরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করেন। পরে শিশুটির মা বাদী হয়ে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে একয়ি মামলা দায়ের করেন।


সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, 'এঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে আসামী তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আসামী আদালতে পাঠানো হয়েছে।'