Logo
×

জেলার খবর

কুড়িগ্রামে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১১

Icon

মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০১:১১

কুড়িগ্রামে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১১
কুড়িগ্রামে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১১
‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্যাপারীর হাট এলাকার বাঁশের তল এলাকার সড়কে রাত আনুমানিক ১১ ঘটিকায়   মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকার জাহিদুল ইসলামের পুত্র নুরনবী, শামীমের মেয়ে সাদিয়া ও মাইক্রোবাস চালক লিমন।
  
বিশ্বস্ত সূত্রে জানা যায়, নিহত নুরনবী ও সাদিয়া সম্পর্কে চাচা ভাতিজি চিকিৎসা সেবা নিতে রংপুরে গিয়েছিলেন। রংপুর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হোন।

সড়ক দুর্ঘটনায়  গুরুতর আহত হয়ে আরও ১১ জন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা চলছে।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নাগেশ্বরী  উপজেলার ব্যাপারীহাট এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
‎দুর্ঘটনার পরপরই  পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের রংপুর, নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠান। আহতদের ১১ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
‎স্থানীয়দের দাবি, ওই সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বারবার।
‎নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হীল জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‎“মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ চলছে।