সিওয়াইবি ইবি শাখার নতুন কমিটির দায়িত্বে রিফাত-আবরার
ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ২২:৩০
ভোক্তা অধিকারভিত্তিক সংগঠন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবি বিভাগের শিক্ষার্থী নূর হোসাইন আল রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আলী আজম মো. আবরার মনোনীত হয়েছেন।
জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ আগামী এক বছরের জন্য গঠিত ৫০ সদস্যের এই নতুন কমিটির অনুমোদন দেন।
নতুন এ কমিটিতে আরও যারা রয়েছেন, সহ-সভাপতি রাউফুল্লাহ খান, মেহেদী হাসান শাহ এবং সুমন রানা। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, তাইয়েবা করিম রিজু এবং সুমন মিয়া। সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমেদ ও মরিয়ম আক্তার চৈতী। দপ্তর সম্পাদক সোহানুর রহমান সিয়াম এবং সহ-দপ্তর সম্পাদক মাহদী তুষার ও মোজাহিদ হোসেন। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর, সহ-অর্থ সম্পাদক তাহরিম কবির ও শম্পা আক্তার।
প্রচার সম্পাদক বিপ্লব হোসেন, সহ-প্রচার সম্পাদক রাজু আহমেদ জীবন, আইটি সম্পাদক সামি আদনান এবং সহ-আইটি সম্পাদক নাফিস আজিম। মানবাধিকার বিষয়ক সম্পাদক আফরিন আক্তার মৌ, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সাজিদ বিন হুদা। আইন বিষয়ক সম্পাদক রাশেদ ইসলাম এবং সহ-আইন বিষয়ক সম্পাদক এসএম শাফী।
আরও রয়েছেন, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার মীম এবং সহ-নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া সুমা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আদুরী তামান্না এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফ সিদ্দিক। ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক ইনসানুল ইমাম নূর এবং সহ-ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মোহন রায়। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুদক্ষিণা বিশ্বাস সকাল এবং সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান। ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ উল্লাহ।
এছাড়াও নবগঠিত কমিটির কার্যনিবাহী সদস্যরা হলেন, বনি আমিন, মিসকাতুল মমতাজ মেঘলা, জেসমিন আক্তার খাদিজা, আশিকুর রহমান, আব্দুস সামী, মাকসুদ উল্লাহ, মাহফিয়া মোহনা, রোহানা আক্তার, রাবেয়া খাতুন, মোছা. মাসুমা, ফারিহা ফারজানা মৌ, প্রিয়ন্তী আহমেদ বার্ষা, মোনালিসা জাহান আদ্রি, হাবিবুর রহমান জিহাদ, আব্দুল্লাহ আল নোমান, আবুল হাসান ওলি উল্লাহ এবং আসাদুজ্জামান তামজিদ।
উল্লেখ্য, কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব শাখা। কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। সংগঠনটি বর্তমানে ৩৫০টি থানা, ৬৪টি জেলা এবং ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই লক্ষাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

logo-2-1757314069.png)
