কালবৈশাখী ঝড় হতে পারে সব বিভাগে, চট্টগ্রামে রয়েছে ভূমিধসের শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৪:৫৪
আগামী চারদিন দেশের আট বিভাগেই অতিভারী বৃষ্টি হতে পারে৷ এতে চট্টগ্রাম অঞ্চলে ভূমিধসের শঙ্কা রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আগামী শনিবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দু’দিন সব বিভাগের ওপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

logo-2-1757314069.png)
