ফরিদপুর জেলা সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন-
নিহতরা হলেন- রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫)। গুরুতর আহত রিয়াজ মোল্লা (৪৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮) হঠাৎ করে কোদাল দিয়ে উপস্থিত লোকজনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরো একজন গুরুতর আহত হন। হত্যাকাণ্ডে জড়িত ওই এলাকার হারুন মোল্লার ছেলে।রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫)।

logo-2-1757314069.png)
