হবিগঞ্জ
শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে
অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও
জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় অনিয়মের
অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০
হাজার টাকা জরিমানা করা
হয়। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে
সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের
নেতৃত্বে এ অভিযান পরিচালনা
করা হয়।
অভিযানকালে
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল উদ্দিন।
এ সময় শহরের সবুজবাগ
এলাকায় স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না থাকা এবং
অপরিচ্ছন্নতার অপরাধে ৩০ হাজার টাকা,
রাজনগর এলাকায় সিটি ডায়াগনস্টিক সেন্টারে
মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং সঠিকভাবে ওষুধ
ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১
লাখ টাকা জরিমানা করা
হয়।
এছাড়াও
বেবিস্টেন্ড এলাকায় আপন ডায়াগনস্টিক সেন্টারে
মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং যথাযথ প্রশিক্ষিত
মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় ১
লাখ টাকা জরিমানা করেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানের
বিষয়ে সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস
বলেন, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে তিনটি
প্রতিষ্ঠানে অভিযান ও বিভিন্ন অপরাধে
জরিমানা করা হয়েছে। এছাড়া
সকল ধরণের অনিয়ম আগামী ১৫ দিনের মধ্যে
সংশোধন করার জন্য নির্দেশ
দেয়া হয়েছে।

logo-2-1757314069.png)
