কুড়িগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি জনজীবনে ভোগান্তি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২১:৪১
গত রাত থেকে কুড়িগ্রামে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। এতে ভোগান্তি নেমে এসেছে কুড়িগ্রামের শ্রমজীবী মানুষের স্বাভাবিক জনজীবনে।
বিশেষ করে কুড়িগ্রাম অটোরিকশা চালক, কুলি শ্রমিক ও দিনমজুর মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে।
কৃষি নির্ভর জেলা কুড়িগ্রামে ঘন ঘন গুড়ি বৃষ্টি হওয়ায় তোষা জাতের পাটে চাষে ক্ষতি হচ্ছে। সেই সাথে বেগুন, করল্লা, ঢেঁড়স, পটলসহ বিভিন্ন সবজির ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে চলছে।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান গত ২৪ ঘন্টায় ৩৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।তিনি আরো জানান আগামী ২৮ শে এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

logo-2-1757314069.png)
