Logo
×

জেলার খবর

কুড়িগ্রামে অসহায় দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:২৯

কুড়িগ্রামে অসহায় দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ

কুড়িগ্রামে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর মোল্লাপাড়া গ্রামে সকাল শুরু হয়ে দিনব্যাপী কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর  অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, সহকারী পরিচালক মতিউর রহমান। 


এ সময় কুড়িগ্রাম সদর যাত্রাবাড়ী ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের  প্রায় পাঁচ শতাধিক অসহায় দু:স্থ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। 


চিকিৎসাসেবা নিতে আসা মোল্লা পাড়া গ্রামের আব্দুল মান্নান বলেন, "অনেক দিন থেকে বাথ ব্যাথায় ভুগতেছি শুনলাম বিজিবি টাকা ছাড়া চিকিৎসা সেবা ও ওষধ দিতেছে আমিও নিলাম। এখন চিকিৎসা ও ওষধ পেয়ে খুবই ভালো লাগছে।"