পাবনায় ৩টি বিদেশী রিভলবার গুলিসহ যুবক গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৯:৪১
পাবনা পৌর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ অলি হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার ভোরে পাবনা পৌর সদরের আরিফপুর হাজিরহাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩টি বিদেশি রিভলবার, ১টি দেশীয় ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত অলি হোসেন এর বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।
আজ দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র জব্দ ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় একই এলাকার সাইদুল ইসলাম ফকিরের ছেলে শুভ ফকির (২৫) পলাতক রয়েছে।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার যুবক অলিকে আদালতের সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।

logo-2-1757314069.png)
