Logo
×

জেলার খবর

বিদ্যুৎ সাশ্রয়ে জবির মসজিদে তালা ঝুলাল প্রশাসন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৩:৫৭

বিদ্যুৎ সাশ্রয়ে জবির মসজিদে তালা ঝুলাল প্রশাসন

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদে তালা ঝুলিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভ প্রকাশ করছেন ছাত্রনেতাসহ সাধারণ শিক্ষার্থীরা। 

সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে জবি কেন্দ্রীয় মসজিদে তালা ঝুলানো দেখা যায়। গেটে শুক্রবার ছাড়া প্রতিদিন সাড়ে ১২টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনামূলক লিফলেট দেখা যায়।