হাম নিয়ে আমরা ব্লেইম গেম খেলতে চাইনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৩:৫৩
হাম
টিকা নিয়ে আমরা ব্লেইম
গেইম খেলতে চাই না বলে
মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সোমবার (২০ এপ্রিল) সকালে
পঞ্চগড়ের শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম রুবেলা
টিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন
প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী
বলেন, আমরা এটা বলবো
না বিগত সরকারের ব্যর্থতা।
নিয়মিত টিকা না নেয়ার
প্রবণতা থেকে হামের এই
প্রাদুর্ভাব ছড়িয়েছে। আমরা আমাদের শিশুদের
রক্ষা করার জন্য জাতীয়ভাবে
অঙ্গীকারবদ্ধ।
তিনি
আরো বলেন, গুজবে কান না দিয়ে
হামের উপসর্গ দেখা দিলেই হাসপাতালে
ভর্তি করতে হবে। আমাদের
সরকার শিশুদের সুরক্ষার জন্য কোন কমতি
করবে না।
এসময়
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, জেলা পরিষদ প্রশাসক
তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবার
পঞ্চগড়ে মোট ১ লাখ
৩৬ হাজার ৫২৭ জনকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে
বলে জানানো হয়েছে।

logo-2-1757314069.png)
