কুড়িগ্রামে র্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৩:০৯
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের অভিযান পরিচালনা করে ৭৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আতিকুর রহমান নয়নকে আটক করেছে র্যাব-১৩।
আজ রবিবার ভোর ৪:৫০ ঘটিকায় এ অভিযান পরিচালিত হয়। র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নয়ন একই এলাকার মৃত ফজলুল হকের ছেলে। অভিযানে, নয়নের নিজ বসতবাড়ির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
"বাংলাদেশ আমার অহংকার"-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ রংপুর বিভাগকে মাদকমুক্ত করতে র্যাব-১৩ এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে যাচ্ছে।
এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জব্দকৃত মাদক ফুলবাড়ি থানায় হস্তান্তর ও আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১৩।

logo-2-1757314069.png)
