Logo
×

জেলার খবর

কুড়িগ্রামে সীমান্ত এলাকায় বিভিন্ন মালামাল জব্দ ও ২ জন গ্রেফতার

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৩:৪৮

কুড়িগ্রামে সীমান্ত এলাকায় বিভিন্ন মালামাল জব্দ ও ২ জন গ্রেফতার

কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিকদল শনিবার (১৮এপ্রিল) অভিযান পরিচালনা করে সীমান্তে সর্বমোট ৫৬ লক্ষ ৮ হাজার ৫ শত টাকা মূল্যের মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানী তেল, মোটরসাইকেল এবং মাদকদ্রব্যসহ ২ জন আসামী গ্রেফতার করেন।


কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি অধিনায়াক জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। 


এছাড়াও অত্র ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে।