Logo
×

জেলার খবর

নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪

নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড় সিটি পার্ক লেকের পানিতে গোসল করতে নেমে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু।


শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে বারোটায় লেক থেকে স্থানীয়রা তাদের দুই  মরদেহ উদ্ধার করে। মৃত শিশুরা হলেন-সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশা চালক শাহ আলমের ছেলে ও কাশিপুর খিলমার্কেট এলাকার আলমাস মিয়ার বাসার ভাড়াটিয়া। 


শিশুর মা ও বাবা জানায়, বিকেলে তারা দুই ভাই লেকে সামনে মেলার যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। রাতে অনেক খোঁজাখুজি পর লেকে পাশে পাঞ্জাবি ও জুতা দেখে তারা চিৎকার করলে স্থানীয়রা এসে জানালে দ্রুত তারা পানিতে নেমে খোঁজাখুজি করে প্রথমে আল আমিন ও পরে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।