রাজারহাটে দশ দিনব্যাপী তারুণ্যের বই মেলার সমাপনী
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২২:৪১
আসুন বই পড়ি, মিলেমিশে দেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুরধ্বনি শিল্পী গোষ্ঠী,জেগে উঠো ফাউন্ডেশন ও আল হেরা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দশ দিনব্যাপী তারুণ্যের বই মেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে তারুণ্য বই মেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা সমাপনী অনুষ্ঠানে মেলা কমিটির আহ্বায়ক আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. আল ইমরান।
স্বর্ণকমল মিশ্রের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ব্যাপারী, রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, যুবদলের সদস্য সচিব নয়ন আলী, রাজারহাট কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ আবদুল আউয়াল, বুড়িরহাট আব্দুস ছামাদ মন্ডল দাখিল মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট আশাদুল হক, শরফউদ্দিন দাখিল মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট নুরুজ্জামান সরকার, রাজারহাট কারিগরী বানিজ্যিক কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা আল মিজান মাহিন।

logo-2-1757314069.png)
