ইউটিউব দেখে নিজ উদ্যোগে “এআই স্মার্ট কার” তৈরি করেছেন কুড়িগ্রামের রোয়ানুর
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২১:৩৫
কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে উদ্ভাবনী চিন্তার এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র রোয়ানুর রহমান রেজিম। ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার”।
এই স্মার্ট কারটির বিশেষত্ব হলো—এটি চালক ছাড়াই চলতে পারে। সামনে নির্দিষ্ট দূরত্বে কোনো বাধা শনাক্ত করলেই স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। এছাড়া সড়কের ট্রাফিক সিগন্যালও এটি শনাক্ত করতে সক্ষম; লাল সিগন্যাল দেখলে গাড়িটি থেমে যায় এবং সবুজ সিগন্যাল পেলে আবার চলতে শুরু করে।
তরুণ উদ্ভাবক রোয়ানুর রহমান রেজিম জানান, ইউটিউব দেখে চায়নার প্রতি লক্ষ্য রেখে আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই তার এই উদ্যোগ। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে তার।
এ বিষয়ে দর্শনার্থী জানান, আজকের এই বিজ্ঞানমেলায় এমন একটি কাজ দেখলাম যেটি এর আগে কখনো দেখিনি নিজেকে আমি মুগ্ধ হলাম।
ফুলবাড়ী ডিগ্রী কলেজের পদার্থ বিভাগের প্রভাষক আসাদুজ্জামান আজাদ জানান, আমার কলেজের প্রথম বর্ষের একজন ছাত্র সে আমাকে জানান যে বিজ্ঞান মেলায় একটা প্রজেক্ট উদ্ভাবন করতে যাচ্ছি আমি এ বিষয়ে কাছ থেকে শুনে তাকে অনুমতি দেই এবং সে এমন একটা গাড়ি তৈরি করে যা চালক ছাড়ায় চলবে। এটি যেহেতু ভালো উদ্যোগ আর ব্যয়বহুল সেজন্য সরকারের পক্ষ থেকে যদি তাকে কারিগরি ও অর্থনৈতিকভাবে সহযোগিতা করা হয় তাহলে সে দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।
এ ধরনের উদ্ভাবন তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

logo-2-1757314069.png)
