অবৈধভাবে ১২০ লিটার ডিজেল নিয়ে যাবার সময় যুবক আটক
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৫:০৩
জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে নিয়ে যাবার সময় মো. সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন ।
ভ্রাম্যমান আদালত থেকে জানা যায়- মো. সাব্বির নামের ওই যুবক অনুমোদনহীনভাবে ১২০ লিটার ডিজেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। এসময় তেল মজুত ও অনিয়মের দায়ে সাব্বিরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক শাহ জহুরুল হোসেন জানান- সকালে ডিজেল মজুতের দায়ে সাব্বির নামে এক যুবকে ৭ দিনের জেল দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo-2-1757314069.png)
