নীলফামারীতে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মো. নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৯:৩৭
নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রভাত চন্দ্র রায় (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া সিংগীমারী মন্দিরসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রভাত চন্দ্র রায় একই এলাকার বাসিন্দা এবং নীলকণ্ঠ রায়ের ছেলে। পুলিশ জানায়, উদ্ধারকৃত মরদেহটি নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার ভোরে কলাপাতা কাটার উদ্দেশ্যে একটি হাসুয়া নিয়ে বাড়ি থেকে বের হন প্রভাত। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকালের দিকে স্থানীয়রা মন্দিরসংলগ্ন শ্মশান এলাকার কাছে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তার দুই স্ত্রী ও চার সন্তান রয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

logo-2-1757314069.png)
