Logo
×

জেলার খবর

জামালপুরে ইয়াবাসহ ইউনিয়ন যুবদল নেতা আটক

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ২২:২২

জামালপুরে ইয়াবাসহ ইউনিয়ন যুবদল নেতা আটক

জামালপুরে ইউনিয়ন যুবদলের এক আহ্বায়কসহ ৩ হাজার ৬০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায়  বিষয়টি নিশ্চিত করেন জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ খসরূল আল মামুন।


এর আগে দুপুরে মেলান্দহের হাজরাবাড়ি পৌর  ব্রাহ্মনপাড়া এলাকার অভিযান চালিয়ে আয়ুব আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। 


আটককৃতরা হলেন- উপজেলার গুজামানিকা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. আল আমিন শিপু (৪২)। আদ্রা ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ব্রাহ্মনপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে আয়ুব আলী (৪৮)।


এসময় তাদের কাছে ইয়াবা ছাড়াও ১ লাখ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু  জানান, বিষয়টি শুনেছি, সাংগঠনিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করার প্রক্রিয়া চলছে। মাদকসহ যারা অন্যায় কাজে জড়িত তাদরে কউকে ছাড় দেয়া হবে না।


জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ খসরূল আল মামুন জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ব্রাহ্মনপাড়া এলাকাসহ কয়েকটি স্থানে নিয়মিত মাদক বিক্রি হচ্ছে। পরে আমরা অভিযান চালিয়ে সেখান থেকে ৩ হাজার ৬০০ পিছ ইয়াবা, নগদ টাকা ও দুটি মোবাইলসহ দুজনকে আটক করেছি৷ তাদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের প্রস্ততি চলছে।