Logo
×

জেলার খবর

ইসলামপুরে দুই যুবদল নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও মাদক ব্যবসার অভিযোগ

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২২:১৫

ইসলামপুরে দুই যুবদল নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও মাদক ব্যবসার অভিযোগ

জামালপুরের ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়ন যুবদলের দুই নেতাকে ঘিরে মাদক ব্যবসা নারী কেলেঙ্কারিরসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে বিচারের দাবীতে মানববন্ধনসহ নানা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশের একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্কের ছবিসহ, ভিডিও ভাইরাল হওয়ায় ইউনিয়নবাসী ও দলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এবং যুগ্ম-আহ্বায়ক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে এলাকায় মাদক সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, সম্প্রতি আব্দুল কুদ্দুসের বাড়ির পাশ থেকে গাঁজা চাষের আলামত পাওয়া গেছে বলে তারা সন্দেহ করছেন। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও জানা যায়।


তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল কুদ্দুস বলেন, “আমি এসব বিষয়ের সঙ্গে কোনোভাবেই জড়িত নই। তিনি বলেন, আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”


এদিকে যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।


ইউনিয়নবাসীসহ দলীয় নেতাকর্মীদের দাবী অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় হস্তক্ষেপ কামনা করেছেন।