Logo
×

জেলার খবর

আবারও সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৫:২৫

লালমনিরহাটের পাটগ্রামের ধবলগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আলী হোসেন (৪৯) নিহত হয়েছেন। এর এক দিন আগে একই সীমান্তে বাংলাদেশি তরুণ মিজানকে গুলিতে আহত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছিল বিএসএফ।

লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলী হোসেনের মরদেহ বর্তমানে ভারতের একটি হাসপাতালে আছে।


বিজিবি সূত্রে জানা গেছে, আলী হোসেন লালমনিরহাটের পাটগ্রামের ধবলগুড়ি গ্রামের প্রয়াত আবদুল গফুরের ছেলে।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার ভোরে সীমান্ত পিলার ৮৭৪/৫–এস–সংলগ্ন শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ ভারতের ভেতরে সাতগ্রাম ক্যাম্প এলাকায় গুলির শব্দ শোনা যায়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে একটি গুলি ও ভোর ৪টা ৫০ মিনিটে আরেকটি গুলি ছোড়া হয়। পরে সকাল আনুমানিক ৬টা ৩৫ মিনিটে উভয় দেশের ব্যাটালিয়ন অধিনায়কদের মধ্যে মুঠোফোনে কথা হয়।

এ সময় বিএসএফের পক্ষ থেকে পাওয়া ভাষ্য অনুযায়ী জানা যায়, সাত থেকে আট বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে গেলে বিএসএফের সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি করেন। একপর্যায়ে চোরাকারবারিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে বাংলাদেশি নাগরিক আলী হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন। পরে বিএসএফের সদস্যরা মরদেহটি তাঁদের নিয়ন্ত্রণে নিয়ে স্থানীয় ভারতীয় হাসপাতালে পাঠান।