বরিশালে পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড; লড়ি-মাহেন্দ্রা ও ৩টি মটরসাইকেল ভস্মীভূত
মো. ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৯:৪০
বরিশালের গৌরনদী উপজেলা সদরের সেন্টপিটার ফিলিং স্টেশন ও ডিজেল পেট্রোল বাহী একটি লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে গিয়ে এ সময় অন্তত ৩জন আহত হয়েছে।
রবিবার বিকেলে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সময় পেট্রোল পাম্পটিত তেল নিতে আসা ৩টি মোটরসাইকেল ও ১টি মাহেন্দ্রা পুড়ে ভস্মীভূতহয়েছে। প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ওইশনিবার বিকেল ৪টার দিকে মেঘনা পেট্রোলিয়াম এর একটি লড়ি এসে পাম্পের ট্যাংকে তেল ভরছিল। এ সময় হঠাৎ লড়িটির হোস পাইপের গোড়া থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা পুরো পাম্প এলাকায় ছড়িয়ে পড়ে। লরিটির হেল্পার জাফর দাউ দাউ করে জ্বলা লড়িটিকে দ্রুত চালিয়ে গৌরনদী-পয়সারহাট ভায়া গোপালগঞ্জ সড়কের উপর নিয়ে আসে। ফলে আশপাশের এলাকা অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়।
গৌরনদী ফায়ার সার্ভিসের রেজিস্ট্রেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রায় ৩০ মিনিটষ চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহিম, গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল। খবর পেয়ে বরিশাল জেলা সদর থেকে ছুটে আসেন ফায়ার সার্ভিসের সরকারি পরিচালক মো. সেলিম। তারা ক্ষতিগ্রস্ত পেট্রোল পাম্প ও যান সমূহ ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য স্থানীয় ফায়ার সার্ভিসকে নির্দেশ দেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিরূপণ করা সম্ভব হবে।

logo-2-1757314069.png)
