Logo
×

জেলার খবর

বরিশালে হাম ও রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন

Icon

মো. ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৭:৩১

বরিশালে হাম ও রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন

দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশালেও শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ঝুঁকিপূর্ণ এলাকায় শিশুদের সংক্রামক রোগ থেকে রক্ষা করতে এই জরুরি কর্মসূচি একযোগে জেলা ও নগরী পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে।


রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকায় নাজিম মৃধার বাড়ির সংলগ্ন টিকা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুদ রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রথমে টিকা প্রদান করা হচ্ছে এবং ধাপে ধাপে সারা দেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তিনি অভিভাবকদের হাম ও রুবেলা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান।


একই দিনে সকাল ১১টায় বরিশাল নগর মাতৃসদন হলরুমে নগর পর্যায়ে হামের প্রকোপ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী।