অভ্যর্থনায় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ডেপুটি স্পিকারের ক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ২১:০৪
নেত্রকোনার কলমাকান্দায় অভ্যর্থনার নামে শিক্ষার্থীদের সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উদয়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বড়খাপন ইউনিয়নের গুড়াডোবা হাওরে স্বেচ্ছাশ্রমে নির্মাণাধীন একটি বাঁধ পরিদর্শনে যাচ্ছিলেন।
পথে উদয়পুর বাজার এলাকায় পৌঁছালে তিনি দেখতে পান, উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে তাকে স্বাগত জানাতে। বিষয়টি নজরে আসতেই তিনি গাড়ি থামিয়ে নেমে শিক্ষার্থীদের এভাবে দাঁড় করিয়ে রাখার কারণ জানতে চান এবং অসন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তিনি বলেন, শিক্ষার্থীদের কখনোই এভাবে রাস্তায় দাঁড় করিয়ে রাখা উচিত নয়। আগেই জানানো হলে তিনি নিজেই বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন বলেও উল্লেখ করেন। ঘটনাস্থলেই উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মিকাইল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ব্যারিস্টার কায়সার কামাল।
পরে ডেপুটি স্পিকার বিদ্যালয়ে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনা আয়োজন করতে পারবে না। মন্ত্রী-এমপি বা স্পিকার হওয়াই বড় বিষয় নয়, বরং শিক্ষার্থীদের স্বার্থই অগ্রাধিকার পেতে হবে।

logo-2-1757314069.png)
