টাঙ্গাইলে রেললাইনে বসে থাকা শিশুসহ ৫ জন ট্রেনে কাটা পড়ে নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০০:৩০
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই একই পরিবারের বলে মনে করছে পুলিশ।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটেংগর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামে। কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দুই পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।

logo-2-1757314069.png)
