Logo
×

জেলার খবর

বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:৩১

বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের

ফরিদপুরের বোয়ালমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ডা. গোলাম কবিরের (৭২) বিরুদ্ধে। এসময় উত্তেজিত জনতা অভিযুক্তকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। 


বুধবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল রেলগেট এলাকায় ঘটনা ঘটে। নিহত মিন্টু মোল্লা (৫৭) গ্রামের ইছহাক মাস্টারের ছেলে।


স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম ইছাহাক মাস্টারের ছেলে এক মেয়ে। তার সকলের মধ্যে অবসরপ্রাপ্ত ডা. গোলাম কবীর সকলের বড় এবং গুলিতে নিহত মিন্টু মিয়া (৫৭) পাঁচ নম্বর ছেলে। তাদের ভাইদের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে।


ঘটনার দিন সকালে মিন্টু মোল্লা বাড়ির পাশের একটি গাছ কাটতে গেলে গোলাম কবির সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে গোলাম কবির পরিকল্পিতভাবে মিন্টুকে রেলগেট এলাকায় ডেকে নিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।


গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে গোলাম কবিরকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার ব্যবহৃত অস্ত্র জব্দের প্রক্রিয়া চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।