মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ
শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১৫:৩৬
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটিকে কেন্দ্র করে এরই মধ্যে স্মৃতিসৌধ চত্বরের সৌন্দর্য রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সংস্কার ও রংতুলির কাজ সম্পন্ন হয়েছে।। নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা বসানোসহ ও ওয়াস টাউয়ারের কাজ শেষ হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা ঘিরে শেষ মুহূর্তের কুচকাওয়াজের প্রস্তুতি শেষ করেছে সেনাবাহিনীর সদস্যরা।
৫৬ তম মহান স্বাধীনতা দিবস পালন করবে জাতি। ২৬ শে মার্চ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে স্মৃতি সৌধ প্রাঙ্গণ। এরই মধ্যে জাতীর বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কুচকাওয়াজের জন্য প্রস্তুতি সেরেছেন তিন বাহিনীর সদস্যরা। দিবসটা ঘিরে গত এক মাস ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কাজ করছে গণপূর্ত বিভাগ। সৌধ মিনার, রাস্তা, হেলিপ্যাড অভ্যর্থনা কেন্দ্রসহ সবস্থান ধুয়ে মুছে রং তুলির মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। বাহারি ফুলের মাধ্যমে স্মৃতিসৌধের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কয়েকশত ফুলের চারা রোপন করেছে মালিরা।
স্মৃতি সৌধের সৌন্দর্য ও নিরাপত্তায় জোরদার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে, গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু।
দিবসটি ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করবেন গোয়েন্দা সংস্থা।
এবারের স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ প্রাঙ্গনে নিরাপদে নির্বিগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্বরণ করতে পারবে আগতরা এমনটিই প্রত্যাসা সংশ্লিষ্টদের।

logo-2-1757314069.png)
