Logo
×

জেলার খবর

হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১৫:৪০

হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা নামক স্থানে এই ঘটনা ঘটে। 


মাধবপুর থানার ওসি সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।


তিনি জানান, মাধবপুরে পিকআপ ভ্যান বাসের সংঘর্ষ হয়েছে। এরপর পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পিকআপ ভ্যানে থাকা জনকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।