Logo
×

জেলার খবর

নাটোরে পুলিশের সামনে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৮

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১৫:৩২

নাটোরে পুলিশের সামনে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৮

নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে পুলিশের সামনেই দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে সিংড়ার মাধা বাঁশবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।


সিংড়া থানার ওসি এএসএম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় দ্রুত জানা যায়নি।


স্থানীয় বরাতে তিনি বলেন, ‘বাঁশবাড়িয়া এলাকার স্থানীয় সোলাইমান হোসেন লাবু সুজাউদ্দৌলা সূর্যের দীর্ঘ ১৫ বছরের ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে, একটা মামলাও আছে। সেই জেরে আজ সকালে দুই পক্ষের লোকজন কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।