Logo
×

জেলার খবর

ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্রে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১২:২৮

ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্রে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ভেঙে পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরও এক শিশু।


শনিবার (২১ মার্চ) বিকালে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলো ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব এবং তার ১২ বছর বয়সী মেয়ে খাদিজা,আবির নামে আরো এক শিশু।


স্থানীয়রা জানান- ঈদকে কেন্দ্র ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুর উপর ভীর করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারনে ভেঙে যায় ভাসমান সেতুটি। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। একে একে সকলে সাতার কেটে তীরে উঠলেও নিখোঁজ থাকে ৫ শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। এসময় স্থানীয়দের সহায়তায় ৩ শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বাকিদের উদ্ধারে চলমান রয়েছে অভিযান। 


ঈদের এই খুশির মধ্যে তিন শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেওয়ানগঞ্জে।