Logo
×

জেলার খবর

চাঁদপুরের একটি গ্রামে ঈদ পালিত হচ্ছে আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ২০:২২

চাঁদপুরের একটি গ্রামে ঈদ পালিত হচ্ছে আজ

চাঁদপুরের হাজীগঞ্জে দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। আজ বৃহস্পতিবার মাইকে ঈদ মোবারক ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো উপজেলার একটি গ্রামে।


জানা গেছে, সাদ্রা গ্রামে সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের উৎসব উদযাপিত হয়। তবে সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ উদযাপন করছেন।


বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক জানান, ‘নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।


সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামার অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি। তার যুক্তি, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে।