Logo
×

জেলার খবর

মানহীন মুরগির মাংস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও মাংস ধ্বংস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ২২:২২

মানহীন মুরগির মাংস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও মাংস ধ্বংস

শেরপুরের শ্রীবরদী উপজেলায় খোলাবাজে জবাই করা মানহীন মুরগির মাংস বিক্রির অপরাধে এক বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সময় জব্দ করা প্রায় ২৪ কেজি অস্বাস্থ্যকর মুরগির মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।


বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ৫নং গোশাইপুর ইউনিয়নের পশ্চিম বাদেঘুনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত মাংস বিক্রেতাকে হাজার টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান।


স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার ডোবারচর গ্রামের আবুল হোসেনের ছেলে মাহাবুব আলম শ্রীবরদীর ঝগড়ারচর এলাকা থেকে কাটা মুরগি কিনে এনে পশ্চিম বাদেঘুনাপাড়া এলাকায় কম দামে বিক্রি করছিলেন। তিনি প্রতি কেজি মাংস ১০০ টাকা দরে বিক্রি করছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে প্রশাসনকে খবর দেন।


অভিযুক্ত মাহাবুব আলম বলেন, প্রায় ৬০ কেজি মাংস কিনে এনেছিলাম এবং বেশিরভাগই বিক্রি হয়ে গেছে।


স্থানীয় বাসিন্দা তারা মিয়া বলেন, কম দামে মাংস বিক্রি করায় আমাদের সন্দেহ হয়। আমরা তাকে জিজ্ঞাসা করলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে আমরা তাকে আটক করে প্রশাসনকে খবর দিই।


আরেক স্থানীয় বাসিন্দা মুনসুর হোসেন বলেন, এগুলো আসলেই হালাল নাকি মরা মুরগির মাংস তা নিয়ে সন্দেহ ছিল। বাজারে অনেক সময় মরা মুরগি জীবিত বলে বিক্রি করা হয়। তাই আমরা বিষয়টি প্রশাসনকে জানাই। শাস্তি আরও কঠোর হওয়া উচিত ছিল।


শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সহকারী কমিশনার (ভূমি)কে ঘটনাস্থলে পাঠানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।


সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান বলেন, জব্দ করা মুরগির মাংসগুলো মানহীন অস্বাস্থ্যকর ছিল। এগুলোর উৎস মান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত প্রায় ২৪ কেজি মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।