Logo
×

জেলার খবর

ঈদে গরু জবাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৮:২৭

ঈদে গরু জবাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরু জবাই মাংস ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে কাওয়ালিবিন্নী গ্রামে এমন ঘটনা ঘটেছে।

 

সংঘর্ষে আহতদের মধ্যে পুতুল মিয়া (৪৫), সাদেক (৩৫) জানে আলমের (৩০) অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকিদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, কাওয়ালিবিন্নী গ্রামের লোকজন ঈদের আগে গরু জবাই করে মাংস ভাগ-বাটোয়ারা করবে। নিয়ে গ্রামবাসী আলোচনা করে গরু কেনার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই মাংস বণ্টন আধিপত্য নিয়ে ওই গ্রামের বজলু মিয়ার লোকজন (৬০) মাজু মিয়ার (৪০) লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

 

এক পর্যায়ে আজ দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

 

তবে বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জাননা ওসি।