Logo
×

জেলার খবর

জামালপুরে গরীব ও অসহায়দের মাঝে যুবদল নেতার ঈদ সামগ্রী বিতরণ

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ২০:৪৬

জামালপুরে গরীব ও অসহায়দের মাঝে যুবদল নেতার ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা যুবদল নেতা রাজু আকন্দ। 


মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পৌর শহরের রানীগঞ্জ বাজার গ্লোকজ ফ্যাক্টরী মোড়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


যুবদল নেতা শফিউল্লাহ আকন্দ রাজু জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 


এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হুদা, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীন মিয়া, যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান স্বপন প্রমুখ।


এ সময় দুই শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রত্যেকেই চাল, চিনি সেমাই ও দুধ দেওয়া হয়েছে।


ঈদ সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তরা  বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি করবে।


যুবদল নেতা শফিউল্লাহ আকন্দ রাজু বলেন, প্রতি বছরের মতো এবারও আমি  নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি  এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।