Logo
×

জেলার খবর

৪০টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশ বাড়েনি: প্রতিমন্ত্রী মিল্লাত

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ২২:৩৫

৪০টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশ বাড়েনি: প্রতিমন্ত্রী মিল্লাত

বিমানের টিকিটে এক পয়সাও কর্তন না করে মূল্য ফেরত দেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।


সোমবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে কাটাখালি (জিয়া খাল) খনন কাজের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। 


মধ্যপ্রাচ্যের যুদ্ধের এই পরিস্থিতির কারণে যারা বিভিন্ন দেশে আটকা পরেছেন, দেশেই ভিসার মেয়াদ জটিলতায় পরেছেন। এই বিষয়গুলো সমাধানে পররাষ্ট্র মন্ত্রনালয়ের সাথে আলোচনা হয়েছে বলে জানান তিনি। আর যারা বিমানের টিকিট করেও যেতে পারছেন না তাদের টিকিটের মল্যূ এক পয়সাও কর্তন করা হবে না বলে জানান এই প্রতিমন্ত্রী। 


তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে এই যে যুদ্ধপরিস্থিতি, যুদ্ধ সামলাতে ৩৯ টি দেশে তেলের দাম বেড়েছে। বাংলাদেশে বাড়ছে? বাড়েনি। এটাই বিএনপি। এই তেল আমাদের আমদানি করতে হয় তারপরেও কিন্তু আমরা তেলের দাম বাড়াইনি। কৃষক, সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে আমরা বিদ্যুৎ ও তেলের দাম বাড়াবো না। 


অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। সঞ্চালনায় ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন। উপস্থিত ছিলেন চারটি আসনের সংসদ সদস্যরা। 


সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কড়ইতলা ও আইড়মারী হয়ে চিনারচর দশানী নদী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ কাটাখালি (জিয়া খাল) খনন করা হয়। সেটি আজ আবার পুনরায় খোলার শুরু হল।