কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর গায়ে আগুন, অতঃপর মৃত্যু
মো. ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ২২:৩৩
বরিশালের বাবুগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিন রাকুদিয়া ৪ নম্বর ওয়ার্ডের দিনমজুর নজরুল হাওলাদারের মেয়ে রাইসা আক্তার (১০) কে দীর্ঘদিন ধরে একই এলাকার জালাল শিকদারের ছেলে সিফাত শিকদার (১৫) কুপ্রস্তাব দিয়ে আসছিল ।
রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে রাইসা আক্তার একা রাস্তায় দিয়ে বাড়ি যারা যাওয়ার পথে বখাটে সিফাত শিকদার তাকে পথরোধ করে। এ সময় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এঘটনার সময় পাশের বাড়ির বাসিন্দা তসলিমউদ্দিন বিষয়টি দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজনকে ছুটে আসেন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর দগ্ধ অবস্থায় রাইসা আক্তারকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । দায়িত্বরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন। ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটায় রাইসা আক্তার মারা যায়।
এ বিষয়ে নিহত রাইসা আক্তারের বাবা নজরুল ইসলাম বলেন, আমার মেয়ের মত অন্য কারো সন্তানের এরকম মৃত্যু না হয়। আমি বখাটের গ্রেপ্তার করেন ফাঁসি দাবি করেন। বাবুগঞ্জ থানার ওসি এহতেসামুল হক বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে ঘটনা সত্যি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

logo-2-1757314069.png)
