Logo
×

জেলার খবর

বরিশালে টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার

Icon

মো. ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ২২:২৯

বরিশালে টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার


বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির মধ্য থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (১৬ মার্চ) সকালে স্থানীয়রা ট্যাংকির মধ্যে লাশ দেখতে পেয়ে হিজলা থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করেন।


হিজলা থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন, মুহুর্তের মধ্যে লাশ উদ্ধারের খবর সর্বত্র ছড়িয়ে পরলে এলাকাবাসী ওই এলাকায় জড়ো হন। পরবর্তীতে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত যুবক মনির হোসেন রাড়ী (২২) ধুলখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান রাড়ীর ছেলে।

 

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে ট্যাংকির ভিতরে লাশ ফেলে রেখেছে। 


ওসি আরও বলেন, পুরো ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।