Logo
×

জেলার খবর

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:৪৩

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

রোববার (১৪ মার্চ) ভার রাতে উপজেলার টিপরদী এলাকার চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেনমো. মাসুম (২১), মো. সোহেল মিয়া (৩৫), মো. সাইফুল ইসলাম (২৫), আতিকুল রহমান সজিব (২৫), মো. রিপন (২৬), মো. জিহান (২২), মো. জহির (৪৬) এবং আমজাদ (২৮) তারা নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর, নেত্রকোনা মাগুরা জেলার বাসিন্দা। বর্তমানে তারা সোনারগাঁ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থানকালে পুলিশ জানতে পারে টিপরদীস্থ চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে একদল ডাকাত ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ চারপাশ থেকে ঘেরাও করে তাদের গ্রেপ্তার করে। সময় তাদের কাছ থেকে একটি বস্তা ভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা রাতের আঁধারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় পথচারী মালবাহী যানবাহনে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

তিনি আরও বলেন, এলাকায় অপরাধ দমনে পুলিশের ধরনের অভিযান অব্যাহত থাকবে।