Logo
×

জেলার খবর

বরিশালে পানির মোটর নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

Icon

মো. ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:০৪

বরিশালে পানির মোটর নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

বরিশাল নগরীতে পানির মোটর ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বরিশাল নগরীর পেয়াজপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ওই ব্যক্তির নাম আব্দুল বারেক (৬৫)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তর কাজলাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি পেয়াজপট্টি এলাকার মোসলেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। 


বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, পানির মোটর ছাড়াকে কেন্দ্র করে একই এলাকার ইলিয়াসের স্ত্রী মাসুদার সঙ্গে কথা কাটাকাটি হয় আব্দুল বারেকের। এ সময় আব্দুল বারেক অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় ও স্বজনেরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।


তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মাসুদাসহ চারজনকে থানায় নিয়ে এসেছে। তদন্ত করে পরবর্তীকে আইনহত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।