Logo
×

জেলার খবর

শাজাহানপুর ভাড়া বাসায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

Icon

জেলহজ্ব ইসলাম, বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৬:৩২

শাজাহানপুর ভাড়া বাসায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক কলেজছাত্রীর মরদেহ ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত শান্তনা আক্তার (১৮) ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি উপজেলার কামারপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলামের মেয়ে। পরিবারসহ রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।


স্থানীয়দের তথ্য অনুযায়ী, ইফতারের আগে নিজ শয়নকক্ষে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে। 


শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে।